Posts

Showing posts with the label ভৌতিক গল্প

‘ঘোস্ট নাইট’ আহসান হাবীব

Image
  রাত ১০টায় হঠাত্ বড় মামা এসে হাজির। বাসার ছেলেপেলেরা…মানে বড় বোন শিউলি, যে এবার সদ্য ভার্সিটিতে ঢুকেছে। তার ছোটটা সজীব, কলেজে পড়ে। তার পরেরটা রবীন, এসএসসি দেবে। আর ঝুনু, রুনু গার্লস হাইস্কুলের জেএসসির স্টুডেন্ট। সবাই হাউ মাউ খাউ করে মামাকে ঘিরে ধরল! মামা, গল্প বলতে হবে কিন্তু। ভূতের গল্প। না না, হাসির গল্প, ভূত আমার ভয় লাগে। সবচেয়ে ছোটটা বলে। না, ভূতের। কী আশ্চর্য, আগে তো তোদের বাসায় ঢুকতে দিবি, নাকি? ওদের মা এসে ধমক লাগান। এই তোরা সর তো, ওকে আগে একটু বসতে তো দিবি! শেষ পর্যন্ত ঘরে ঢুকে বসলেন মামা। পানি খেলেন। প্রাথমিক নাশতা হিসেবে খেলেন চা-বিস্কুট। তারপর বললেন আসার উদ্দেশ্য। অফিসের একটা কী জরুরি কাজে ঢাকায় এসেছেন মামা। তারপর হাত-মুখ ধুয়ে খেতে বসলেন। গল্প শোনার গ্রুপের রাতের খাওয়া আগেই শেষ হয়েছে। তারা দলেবলে পাঁচজন। তবে সবাই বড় মামার খুবই ভক্ত। কারণ একটাই, তিনি বাসায় এলেই অদ্ভুত সব গল্প বলেন এবং বলাই বাহুল্য, সবই ভূতের গল্প। মামা আয়েশ করে খাচ্ছেন মায়ের সঙ্গে, পারিবারিক নানান গল্প করতে করতে। আর ছেলেপেলেরা আশপাশে ঘুরঘুর করছে কখন মামার খাওয়া শেষ হবে, কখন তিনি গল্প বলা শুরু করবেন। আজ ব...

‘আত্মা-রহস্য’ আনিসুল হক

Image
সবাই আগেই নিষেধ করেছিল। বাড়িটা ভালাে না। তােমরা নিয়াে না। কিন্তু বাবা কারাে কথা শুনলেন না। বললেন, ঢাকা শহরে এত সস্তায় এত সুন্দর বাড়ি। এ আমি ছাড়ছি না। বাসা ভাড়া কী হারে বেড়েছে, একটু খোঁজ নিয়ে দেখাে! আমরা নতুন বাসায় উঠলাম। আমাদের বাসায় আমরা কেউই  ভূত প্রেতে বিশ্বাস  করি না। আগের ভাড়াটেদের কে একজন এ বাসায় অপঘাতে মারা গিয়েছিল। তাতে কী হয়েছে। জন্ম-মৃত্যু পৃথিবীর নিয়ম। আমরা বাসায় যেদিন বাক্সপেটরা নিয়ে উঠছি, সেদিন পাড়ার ছেলেরা এসেছিল। বাবার সঙ্গে দেখা করেছিল। ‘চাচা স্লামালেকুম! এ রকম একটা ভূতের বাড়িতে উঠছেন। সব জেনেশুনে বুঝে উঠছেন তাে! বাবা বললেন, ‘ভূত! ভূত বলে কিছু আছে নাকি?” ছেলেরা বলল, তা তাে আমরা জানি না। শুধু জানি, এ বাড়িতে একটা আত্মা ঘুরে বেড়ায়। আত্মা ঘুরে বেড়ায়! তােমরা আত্মা দেখেছ?” বাবা বললেন। ‘না। দেখিনি-‘ ছেলেরা বলল। না দেখেই বলে বেড়াচ্ছি আত্মা ঘুরে বেড়ায়? ‘হা চাচা। আপনি কি কোনােদিন বাতাস দেখেছেন? দেখেননি। তাই বলে কি বলবেন বাতাস নেই! খাসা যুক্তি! আমি একটুখানি মন খারাপ করলাম। বাবা টের পেয়ে আমাকে কাছে টেনে নিলেন। বললেন, ‘অন্ত। এদিকে আয়! বল, আমাদের...